1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
আন্তর্জাতিক সেবা সংস্থা মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে ওয়াজ মাহফিল, হামদনাত-কেরাত প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংস্থার চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার  ও মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফজলুর রহমান এর যৌথ সঞ্চালনায় আজ ১২ ই জানুয়ারী ২০২৬ ইং  সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামস্থ মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে 

 অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা,

শায়খুল হাদীস মাওলানা মুহসিনুল হাসান বি বাড়ীয়া,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, হাফিজ মাওলানা সাইফুল্লাহ আনসারী, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী,

বাংলাদেশ খেলাফত মজলিস আরব আমিরাত শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা সাইফুল ইসলাম ইয়াহইয়া, মহানগর সহ সভাপতি মাওলানা ডা.মস্তফা আযাদ,সুনামগন্জ জেলা সাধারন সাধারন  সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন খান, হবিবপুর আশিঘর মাদ্রাসার সাবেক মোহতামিম আব্দুল মোমিন জাহানপুরী,  হাফিজ মাওলানা বুরহান উদ্দীন ও মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফিজ হেলাল আহমদ। 

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুনামগন্জ -৩ আসেনর সংসদ সদস্য পদপ্রার্থী কয়সর এম আহমদ,

শুভেচ্ছা বক্তব্য রাখেন, মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার। 

আলোচনা পর্ব শেষে  মদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার মেধাবী ১০ জন ছাত্রের মাথায় পাগড়ী পড়িয়ে দিয়েছেন অনুষ্ঠান এর প্রধান অতিথি ও সভাপতি এবং হামনাত প্রতিযোগিতায় বিজয়ী ও অংশ গ্রহণকারী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park