1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিএনপি নেতা শামসুজ্জামান ও হাজী আব্দুস সোবহান এর আয়োজনে ঈদ পূর্নমিলনী - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে বিএনপি নেতা শামসুজ্জামান ও হাজী আব্দুস সোবহান এর আয়োজনে ঈদ পূর্নমিলনী

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৪৩ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরের কামারখাল গ্রাম নিবাসী পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান এর আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্টিত হয়েছে।

বিগত ৭ই জুন রোজ শনিবার বিশ্ব মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই ঈদ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রামের কৃতি সন্তান পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান ও কামারখাল গ্রামের কৃতি সন্তান জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান এর আয়োজনে ৯ই জুন রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় কামারখাল গ্রামস্থ আবারক আলীর বাড়ীতে কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আংগুর মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান ও সদস্য এম সাদিকুর রহমান নান্নুর পরিচালনায় ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সফল সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মীরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ নূর,সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ, যুক্তরাজ্য শাখা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া,সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক, ইমদাদুল হক স্বপন, জগন্নাথপুর উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান, যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলাল। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান।

আরোও বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, সদস্য রোকন মিয়া,কলকলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাংগঠনিক সম্পাদক মাবিয়া হাসান, কলকলিয়া ইউনিয়ন বিএনপি ৩নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক শিবলু মিয়া,

মাওলানা হাফিজ সাজ্জাদ আহমদ এর পবিত্র কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা,  জগন্নাথপুর উপজেলা, শান্তিগঞ্জ উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীর সম্মানার্থে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park