1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর আহমদ এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরে বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর আহমদ এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন উদ্দিন জ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী  জনাব কয়ছর আহমেদের জগন্নাথপুর উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত নির্বাচনী কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন,

“জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।”

তিনি আরও বলেন,

“এই নির্বাচনী কার্যালয় শুধু প্রচারণার কেন্দ্র নয়, এটি হবে সাধারণ মানুষের কথা শোনার ও সমস্যা সমাধানের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী ও বিপুল সংখ্যক সমর্থক এতে অংশ নেন।

নেতাকর্মীরা জানান, প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলায় ধানের শীষের নির্বাচনি প্রচারণা আরও গতিশীল হবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park