1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে নদী থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথপুরে নদী থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

মোঃ মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডহর নদীর খেয়াঘাট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

প্রসঙ্গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডহর নদীর খেয়াঘাট এলাকায় স্থানীয় লোকজন একটি অর্ধগলিত লাশ ভেসে যেতে দেখে সাথে সাথে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানের নেতৃত্বে এস আই শাহিন হোসেনের সহযোগিতায় একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় অর্ধগলিত যুবকের (৩০) লাশটি উদ্ধার করেন।

 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডহর খেয়াঘাট এলাকায় লাশটি ভেসে আসে। স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে আজ বুধবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park