1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :  
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :  
সুনামগঞ্জের জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোঃ-শাহ রিয়ান(১৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯:৫৫ ঘটিকায়  জগন্নাথপুর পৌরসভার লেগুনা /টেম্পু স্ট্যান্ড নাঈম এন্টারপ্রাইজ মোবাইল শপের সামনে প্রধান রাস্তায় সুনামগঞ্জ হইতে ঢাকাগামী   মালবোঝাই ট্রাক  যাহার নং উ-১২-২১৬৮ এর সহিত বাজাজ পালসার মোটরসাইকেলটির দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ-শাহ রিয়ান সিলেট বিশ্বনাথ থানার তেঘরি নোয়াগাও গ্রামের কমলা মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ শাহ রিয়ান জগন্নাথপুর পৌর সভার 

ইকড়ছই (লম্বা হাটি) জাফর আলীর ভাড়াটিয়া। শুক্রবার রাতে জগন্নাথপুর সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রধান রাস্তায় মোটরসাইকেল চালিয়ে পৌর শহরে আসছিলেন। 

সুনামগঞ্জ হইতে ঢাকাগামী   মালবোঝাই ট্রাকের সাথে সরাসরি মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত  জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিযে গেলে  ডাক্তার তাহাকে মৃত ঘোষনা করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, তাৎক্ষণিক  সংবাদটি ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা  ৫/৬ শত লোক ঘটনাস্থলে রোড অবরোধ করে, ট্র্যাক ভাঙচুরের চেষ্টা করে,

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাত ১০:৪৫ মিনিটে  স্থানীয় লোকজনদেরকে রাস্তা হইতে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রহিয়াছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park