1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সময়মতো সরকারি বুরো ধানের বীজ বিতরণ না হওয়ায় বাজার থেকে  চড়া দামে বীজ ক্রয় করছেন কৃষকরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সময়মতো সরকারি বুরো ধানের বীজ বিতরণ না হওয়ায় বাজার থেকে  চড়া দামে বীজ ক্রয় করছেন কৃষকরা

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

হাওর অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সঠিক সময়ে সরকারি প্রণোদনার বোরো ধানের বীজ বিতরণ না করার অভিযোগ উঠেছে। এতে চাষাবাদের মৌসুমে সরকারি বীজের অপেক্ষায় না থেকে বেসরকারি কোম্পানির উচ্চমূল্যে বোরো ধানের বীজ কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। এদিকে সরকারি বীজ বিতরণে বিলম্বের পেছনে বীজ কোম্পানিগুলোর সঙ্গে কৃষি বিভাগের যোগসাজশ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন  স্থানীয় কৃষক।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বোরো মৌসুম শুরু হওয়ার আগেই সরকারি প্রণোদনার বীজ বিতরণের প্রয়োজন থাকলেও যথাসময়ে তা কৃষকদের হাতে পৌঁছায় না। ফলে বাধ্য হয়ে বাজার থেকে উচ্চমূল্যে বীজ সংগ্রহ করতে হয়। এতে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যায় এবং বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন।কৃষকদের দাবি, সরকারি বীজ বিতরণে বিলম্বের কারণে বেসরকারি বীজ কোম্পানিগুলো লাভবান হওয়ার সুযোগ পায়। কৃষকদের মধ্যে অভিযোগ রয়েছে, বীজ কোম্পানিগুলোর সঙ্গে কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইচ্ছাকৃতভাবে সরকারি বীজ বিতরণে বিলম্ব করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

কৃষকরা জানান, জগন্নাথপুরের অধিকাংশ হাওর এলাকার কৃষক বোরো ধান চাষের ওপর নির্ভরশীল। নির্ধারিত সময়ে বীজতলা তৈরি ও চারা রোপণ করা অত্যান্ত জরুরী। সময়মতো বীজ না পেলে চাষাবাদ পিছিয়ে যাওয়ার পাশাপাশি আগাম বন্যায় ফসলহানির ঝুঁকিও বেড়ে যায়। তাঁদের অভিযোগ, সরকারি বীজ যখন বিতরণ করা হয়, তখন অনেক কৃষক ইতোমধ্যে বাজার থেকে বীজ কিনে বীজতলা তৈরি করে ফেলেন। ফলে সরকারি প্রণোদনার মূল উদ্দেশ্য ব্যাহত হয় এবং প্রকৃত কৃষকরা যথাযথ সময়ে এর সুফল পান না।

স্থানীয় কৃষকরা সরকারি বীজ বিতরণের সময়সূচি আগাম প্রকাশ, উপযুক্ত সময়ে বীজ বিতরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বীজ বিতরণে বিলম্বের কারণ অনুসন্ধান এবং কোনো অনিয়ম বা যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

জগন্নাথপুর  উপজেলা  কৃষি  অফিসার কাওছার  আহমদ  জানান,   জেলার কোথাও এখনও  সরকারী  বোর ধানের বীজ আসেনাই। আমরা কৃষকদের অসুবিধার বিষয়  যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বোর ধানের বীজ এসে আমাদের নিকট পৌঁছাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park