1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে গরীব অসহায় ও মেধাবী  শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে গরীব অসহায় ও মেধাবী  শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
মানুষ মানুষের জন্য” শ্লোগানকে ধারন করে  দুপুরে যুক্তরাস্ট্র প্রবাসী তৌফিকুল আম্বিয়া টিপু এর উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তৌফিকুল আম্বিয়া টিপুর পক্ষে স্কুল ড্রেস বিতরণ করেন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক বাতির আহমদ।

এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির  আয়োজনে  শনিবার ৪ ঠা এপ্রিল দুপুর ১২টায় কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল ড্রেস বিতরণ করেন প্রধান অতিথি বাতির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সদস্য সাঈদ আল ফয়সল, কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান, শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুর রহমান উজ্জল, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ জুয়েল মিয়া, সদস্য নুহেল আহমদ, কামরুজ্জামান লধু, তোফা বেগম, সুৃমি বেগম শেওলা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না বেগম, সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন, দিলোওয়ার হোসেন, আলেয়া বেম, সামিয়া সুলতানা প্রমুখ।

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক বাতির আহমদ বলেন, আমরা দুই তিন মাস আগে কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে আসি সেই সময় আমাদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী তৌফিকুল আম্বিয়া টিপু ছিলেন,   তিনি গরীব অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের ৩০ টি স্কুল ড্রেস প্রদান করেন আজ এই ড্রেস বিতরণ করা হয়েছে। তিনি এলাকার বিত্তবানদের গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে আহ্বান জানান।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান বলেন, এমন একটা মহৎ উদ্যোগ নেয়ার জন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে তৌফিকুল আম্বিয়া টিপুকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকার সকলের প্রতি আহ্বান জানাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের দিকে একটু খেয়াল রাখার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park