1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা প্রয়াত উমরা মিয়া কোরেশীর পরিবারবর্গের হাতে গড়া সংগঠন উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্টালগ্ন থেকে এই সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন ডেভোলাপমেন্ট এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ ও সুনামগঞ্জ জেলা মানবাধিকার কাউন্সিলের আজীবন উপদেষ্টা হাবিব আলম কোরেশী ও  সংশ্লিষ্টরা সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এরিই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় রমজানুল মোবারক উপলক্ষে রোজাদার ধর্মপ্রাণ মুসলমানদের উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত উমরা মিয়া কোরেশী সহ পরিবারের মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় শনিবার ২৮ ফেব্রুয়ারি শনিবার   শ্রীধরপাশা গ্রামস্ত উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের বিশিষ্ট মুরব্বি আফরোজ আলম কোরেশী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন অমৃত,  সদস্য সালমান আলম কোরেশী, আনোয়ার হোসেন, আরমান আলম কোরেশী, উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
 মাহফিলের পূর্ব মুহুর্তে রোজার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, শ্রীধরপাশা সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হোসাইন আহমদ।
 মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব আলম কোরেশী বলেন, মানব কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। মানবতায় হলো প্রকৃত ধর্ম। প্রতি বছরের ন্যায় এই বছরও দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park