1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর কমিটি গঠন  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরে আট বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর কমিটি গঠন 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর দীর্ঘ আট বছর পর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে জেলা কমিটি এই কমিটি ঘোষনা করেন।

উপজেলার বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার কে আহ্ববায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন কে প্রথম যুগ্ম আহ্ববায়ক করে চার সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহ্ববায়ক কমিটি দেয়া হয়েছে। কমিটির অন্যরা হলেন সৈয়দ মোচ্ছাবির আহমদ, আব্দুস সোবহান ও সুহেল খান টুনু।

এদিকে সালাউদ্দিন মিঠু কে আহ্ববায়ক ও এম,এ মতিনকে প্রথম যুগ্ম আহ্ববায়ক করে জগন্নাথপুর পৌর বিএনপির পাঁচ সদস্য আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। পৌর কমিটির অন্যরা হলেন দিলু মিয়া, সামছুল ইসলাম ও তকব্বর মিয়া।

এবিষয়ে জানতে জেলা বিএনপির আহ্ববায়ক সাবেক সদস্য সদস্য কলিম উদ্দিন মিলনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল কমিটির গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে আবু হোরায়রা ছাদ মাষ্টার কে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়॥ এছাড়া এম এ মতিন কে সভাপতি ও হারুনুজ্জামান হারুন কে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি গঠিত হয়। কমিটির অনুমোদন দেন সুনামগঞ্জ জেলা বিএনপির তৎকালিন আহ্ববায়ক নাছির উদ্দিন চৌধুরী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park