1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরকে খেলাফতের দুর্গে পরিনত করে রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’

জগন্নাথপুরকে খেলাফতের দুর্গে পরিনত করে রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

জগন্নাথপুরকে খেলাফতের দুর্গে পরিনত করে রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে………শায়খ মাওলানা ফয়েজ আহমদ

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ বলেছেন জগন্নাথপুর ও শান্তি গন্জ উপজেলা হচ্ছে শায়খে কাতিয়া ও শায়খে গাজিনগরী,শায়েখ হবিবপুরী রহ. এর স্মৃতি বিজড়িত উলামা মাশায়েখের পূন্য ভূমি,
তাই এ ভূমিকে খেলাফতের দূর্গ হিসেবে পরিনত করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে গরীব দুঃখী মেহনতি মানুষের প্রতীক রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে স্বদেশ আগমন উপলক্ষে তার সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী’র সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আকমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সুনামগঞ্জ ৩ আসনে রিকশা মার্কার প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মুফতি ছালেহ আহমদ, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা সানাওয়ার আলী, মাওলানা আব্দুল কদ্দুস, মাওলানা শামসুল হক, মাওলানা উমর ফারুক, মাওলানা আব্দুল বাসিত, পৌর শাখার সভাপতি মাওলানা রিয়াজুদ্দিন রাজু, উপজেলা যুগ্ম সম্পাদক সম্পাদক মাওলানা তারেক আহমদ সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান পৌর শাখার সহ সভাপতি ডা: ওয়ালিউল্লাহ সহ প্রমুখ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park