1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-১

আবুল হাশেম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পঠিত

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের কড়া দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে চলমান মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বড় সাফল্য অর্জন করেছে।

এক বিশেষ অভিযানে ০২ (দুই) কেজি অবৈধ গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র একটি চৌকস দল, যার নেতৃত্বে ছিলেন এসআই (নিঃ) আশিকুর রহমান এবং এএসআই (নিঃ) মোঃ আবু আল ইমরান, সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ বিকেল ৪টা ৫৫ মিনিটে (১৬:৫৫ ঘটিকায়) এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে দলটি দর্শনা থানাধীন গিরিশনগর গ্রামস্থ জনৈক মোঃ মিজানুর রহমান (২৫), পিতা-মোঃ হাশেম আলী এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর অবস্থান নেয়।

এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা অবস্থায় চিহ্নিত মাদক কারবারি মোঃ বাচ্চু মিয়া (৫৫), পিতা-মৃত আইন জোয়ার্দ্দার, মাতা-মৃত আয়াতুন নেছা, গ্রাম-গিরিশনগর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীর দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করে তাঁর হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
জেলা পুলিশের মাদকবিরোধী এই ধারাবাহিক অভিযান জেলায় মাদকের বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা দর্শনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে তাদের এই কঠোর অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park