1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুরি-ছিন্তাই রোধে এবার রাজশাহীতে লাঠি হাতে রাতে পাহারায় ছাত্ররা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

চুরি-ছিন্তাই রোধে এবার রাজশাহীতে লাঠি হাতে রাতে পাহারায় ছাত্ররা

মহাজামিল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মোঃমহাজামিল, স্টাফ রিপোর্টার

দেশজুড়ে রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বেকায়দায় পড়েছে প্রশাসন। এ অবস্থায় সোমবার থেকে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। পাশাপাশি টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবুও আতঙ্ক থামছে না মানুষের মাঝে। পরিস্থিতি সামাল দিতে এবার লাঠি হাতে রাজশাহীর রাস্তায় নেমেছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররাও। সোমবার রাত থেকেই তারা লাঠি হাতে নিয়ে রাজশাহী নগরীর বিভিন্ন রাস্তায় টহল দিতে শুরু করেন।

ছাত্ররা জানান, সারাদেশের মতো রাজশাহী আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটে। পরিস্থিতি সামাল দিতে তারা রাস্তায় নামেন শতাধিক শিক্ষার্থী। তারা লাঠি-সোঠা হাতে নিয়ে রাস্তায় পাহারা দিতে থাকেন। এছাড়াও মোটরসাইকেল নিয়েও আলাদা আলাদা দল করে বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিতে থাকেন।

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনত্যম সদস্য নাইমুর রহমান নাইম বলেন, ‘রাজশাহী শান্তির শহর। কিন্তু কিছুদিন হলো এই শহরও যেন অস্থিতিশীল হয়ে উঠছে। কয়েকদিন আগে একজন ইলেক্ট্রিক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রায় প্রতিদিন শহরের কোনো না কোনো এলাকায় চুরি-ছিন্তাই ঘটছে। এই অবস্থায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মাঠে নেমেছি।’

নেওয়াজ শরীফ নামের আরেক ছাত্র বলেন, ‘আমরা দেশের শান্তির জন্য জীবন বাজি রেখে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন করেছি। তার পরেও মানুষের মাঝে শান্তি আসেনি। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আবার দেশের প্রয়োজনে লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমেছি।

রাজশাহী মহানগর পুলিশের মূখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরীর পরিস্থিতি অনেকটায় স্বাভাবিক আছে। তার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে শিক্ষার্থীরাও মাঠে নেমেছেন। এটি একটি ভালো দিক।’

এদিকে, সোমবার দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্টে রাজশাহী মহানগর পুলিশ ১৩ জনকে আটক করেছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park