1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে দি পপুলার হাসপাতালের শুভ উদ্বোধন করেন এমপি চাঁদ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চারঘাটে দি পপুলার হাসপাতালের শুভ উদ্বোধন করেন এমপি চাঁদ।

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাটে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে “দি পপুলার হাসপাতাল”এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে দি পপুলার হাসপাতালের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি চাঁদ বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামের সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দি পপুলার হাসপাতাল চারঘাটবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠবে বলে আমি আশা করছি।

ডাঃ মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, দি পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম পলাশ ও আব্দুল মান্নান মানু।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন। চারঘাটবাসীর মধ্যে নতুন এই হাসপাতালকে ঘিরে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া দেখা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park