
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় শাকপুরা চৌমুহনী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লি,এর উদ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(০৭ সেপ্টেম্বর)সোমবার দীনব্যাপী কর্মসূচির মধ্যে বাদে আসর থেকে খতমে কুরআন ও গাউছিয়া শরীফ,বাদ মাগরিব হতে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
এই বিশাল মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল(এমএ) মাদ্রাসার প্রতিষ্টাতা অধ্যক্ষ, রাহনুমায়ে শরীয়ত ও পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহ মাওলানা নুর মোহাম্মদ মুজাদ্দেদী(মঃজিঃআঃ)
সমিতির সভাপতি এসএম মতিউর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত্ব-তাহেরী(মঃজিঃআঃ)প্রধান ওয়ায়েজীন চট্টগ্রাম গাউছিয়া সুন্নীয়া মডেল মাদ্রাসা ও বহদ্দারহাট গাউছুল আজম জামে মসজিদের খতিব,হযরতুলহাজ্ব আল্লামা আবদুন নবী আলকাদেরী,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কাদরীয়া তৈয়বীয়া জামে মসজিদের খতিব,চট্টগ্রাম অক্সিজেন আল আজিজ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মুফতি গোলাম কিবরিয়া, বিশেষ বক্তা ছিলেন, মদিনা ইসলামী মিশন বাংলাদেশের মহাসচিব, সীতাকুণ্ড বায়তুল মামুর জামে মসজিদের খতিব, কাজী মোহাম্মদ আবদুল খালেক আলকাদেরী, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহরম আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলার বিএনপির সাবেক আহবায়ক হাজী ইছাহাক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুন্নবী চৌধুরী, এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ সমিতির কার্যকরী সংসদের সহ-সভাপতি মো: সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: এমরান হোসেন, অর্থ সম্পাদক মো: জসিম উদ্দিন, দফতর সম্পাদক ডা: এম,ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক কাজী মোঃ আবু তালেব, নির্বাহী সদস্য মোহাম্মদ ফরিদ ও মোহাম্মদ আরাফাতসহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।