1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে পাহাড় ধস বন্ধ হয়ে গেছে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রামে পাহাড় ধস বন্ধ হয়ে গেছে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৬ বার পঠিত


স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ:
চট্টগ্রাম নগরীতে টানা বর্ষণে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে। শনিবার ভোরে সড়কের ৬ নম্বর ব্রিজের কাছে পাহাড় ধস হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার।
তিনি বলেন, রাস্তার পাশের একটি পাহাড়ের বড় অংশ সড়কের ফৌজদারহাটগামী লেনের উপর পড়েছে। এতে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রকল্প পরিচালক জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহনগুলোকে ডাইভার্ট করা হচ্ছে। কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ অপসারণ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।গত সরকারের আমলে ১৮টি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে দুই পাশে ৯০ ডিগ্রি খাড়া করে পাহাড়গুলো কেটেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বর্তমানে বৃষ্টি হলে মাঝেমধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে এই সড়কে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park