1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে ডিআইজি অফিসের সামনে এনসিপি-বৈষম্যবিরোধীদের বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে ডিআইজি অফিসের সামনে এনসিপি-বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই ঘটনার রেশ ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেকেন্ড অফিসারের অপসারণের দাবি নিয়ে ডিআইজি কার্যালয়ের বাইরে চট্টগ্রাম নগরীর খুলশী জাকির হোসেন রোড অবরোধ করেছে।
এতে একেখান ও জিই রোড চলাচল শতশত গাড়ি আটকা পড়েছে খুলশী থানার সম্মুখে। বন্ধ রয়েছে জিইসি থেকে একেখানমুখী যান চলাচল। অফিস ছুটির আগমুহূর্তে এনসিপির এমন কর্মসূচিতে কর্মজীবী মানুষরা ভোগান্তিতে পড়েছে।
জসিম নামের এক পথচারীকে জিজ্ঞেস করলে তিনি জানান : প্রায় দুই ঘন্টার উপরে জ্যামে বসে আছি অফিস থেকে বের হয়েছি বাসায় যাওয়ার জন্য আমাদের কি দুর্ভাগ্য বাসায় যাইতে পারলাম না এই ছাত্ররা আমাদের কষ্ট দিচ্ছে এর বিচার একদিন না একদিন পাবে বলার মত কেউ নাই আল্লাহ ছাড়া তাই আল্লাহর কাছেই বলতেছি কিছু হলেই তারা রাস্তার মধ্যে এসে গাড়ি আটকে বসে যায়।
আসিফ নামের এক ছাত্র কে জিজ্ঞেস করলে তিনি জানাই: আমাদের কি করার আছে আমরা শান্তশিষ্টভাবে আসলাম ডিআইজি সাথে কথা বলতে আমাদের কথা শুনতে তিনি রাজি না এটা তো চলমানই রয়েছে কিছু হলে রাস্তায় না নামলে কেউ আমাদের কথা শুনতে চায় না দেখি উনি কখন আসে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো।
বুধবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে নগরীর জাকির হোসেন সড়কের খুলশী ৩ নাম্বার এলাকায় এই কর্মসূচি শুরু হয়।
এনসিপি নেতাদের অভিযোগ: পটিয়ায় এক ছাত্রলীগ নেতাকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলেও, তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ। উল্টো এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায়। এতে অন্তত কয়েকজন নেতাকর্মী আহত হন। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। কর্মসূচির কারণে সড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্মসূচি ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে চলছিল।
এনসিপি চট্টগ্রাম মহানগর সংগঠক রিয়াদ বলেন: দুর্নীতিগ্রস্ত ছাত্রনেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেখানে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর চড়াও হয়েছে। এটি প্রমাণ করে পুলিশ বাহিনী এখন রাজনৈতিক রক্ষাকবচে পরিণত হয়েছে। তাই আমরা দ্রুত পুলিশ সংস্কারের দাবি জানাচ্ছি।
আমরা অন্যায়ের বিচার চাইতে ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। কথা বলার জন্য কোনো মিছিল বা স্লোগান ছাড়া শান্তিপূর্ণভাবে এসেছিলাম। কিন্তু তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তাই বাধ্য হয়ে সড়কে অবস্থান কর্মসূচি চালাচ্ছি। ভবিষ্যতে যদি আমরা কোনো কঠোর কর্মসূচি শুরু করি তার দায়ভার সম্পূর্ণরূপে ডিআইজির উপরি পড়বে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক কর্মকর্তা জানান: বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা যেন বিঘ্নিত না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশসূত্রে জানা গেছে: রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে রাঙামাটির জেলা ছাত্রলীগ নেতা দীপংকর তালুকদারকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে মামলা না থাকায় পুলিশ গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয় এবং নেতাকর্মীদের লাঠিপেটা করে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান : আমরা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর জানান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় নিয়ে এসেছিলেন। তবে নিয়ে আসার পরে মব সৃষ্টি করে তাকে মারধর করা হচ্ছিল। একদল নিরাপত্তাবেষ্টনী ভেঙে থানায় মব নিয়ে ঢুকে যাচ্ছিল। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে ৩/৪ জন পুলিশ সদস্য আহত হন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park