1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্থানীয়রা দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্থানীয়রা দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রাজু শেখ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্থানীয়রা দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে জাফতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছমদ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় নিহত হয়েছেন মো. ইসলামের ছেলে মোহাম্মদ আলমগীর (৩২) ও জাহাঙ্গীর আলম (৩৮) স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা চার ভাই। তারা সবাই প্রবাসী। তাদের অপর দুই ভাই করিম ও রাসেল। তারা সবাই সম্প্রতি চট্টগ্রামে ফিরে আসেন।
স্থানীয়রা জানান, স্ত্রীর সঙ্গে করিমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল এবং তিনি তাকে তালাক দিতে চেয়েছিলেন। তার স্ত্রীর অভিযোগ, ভাইদের পরামর্শেই করিম তাকে তালাক দিতে চাচ্ছিলো। স্থানীয়রা করিমকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করতে বলেন এই বিরোধের জের ধরে আজ বিকেলে করিম ও তার তিন ভাই দা নিয়ে করিমের স্ত্রী ও সন্তানদের ওপর হামলা করতে গেলে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং বাধা দেন। এতে তারা চার ভাই স্থানীয়দের ওপরও হামলা করলে অন্তত ছয় জন আহত হন। পরে বিক্ষুব্ধ স্থানীয়দের মারধরে তাদের দুই ভাই গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই মারা যান।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park