1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট সদর ইউনিয়নে জাম্বিয়া ও নুর আহমদের আয়োজনে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গোয়াইনঘাট সদর ইউনিয়নে জাম্বিয়া ও নুর আহমদের আয়োজনে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের উত্তর লাবু ও ফেনাইকোনার কিবরিয়া আহমদ জাম্বিয়া ও নুর আহদের আয়োজনে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সমর্থনে উঠান বৈঠক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২০ জানুয়ারি বিকালে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উত্তর লাবু এলাকায় সাবেক বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন বাবুল মেম্বারের সভাপতিত্বে, যুবদলনেতা আলাউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক ও সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী স্যামা হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক সাইমা সুলতানা চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাসিম, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি ইসা মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গফুর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক মুমিন, যুগ্ম আহ্বায়ক সাদেক আহমদ, গোয়াইনঘাট মুক্তিযোদ্ধাদলের সাধারণ সম্পাদক মদরিছ আলি, পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন।

এসময় উপস্থিত বক্তারা আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে আহ্বান করেন এবং মরহুমা বেগম খালেদা জিয়া’র রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের রাজনীতিতে তাঁর অবদান তুলে ধরে বক্তব্য দেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পর্বে দেশ ও জাতির শান্তি কামনাও করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park