
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে মাদার অব ডেমোক্রেসি, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় গোয়াইনঘাট প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ কয়েস আহমদ এর সভাপতিত্বে, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলীম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার সাধারন সম্পাদক মাহবুব হোসেন, রোটারিয়ান সাংবাদিক ও সাবেক অবিভক্ত ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহিম, সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব কামাল উদ্দিন, , নাসির উদ্দীন মোহরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জিসাসের যুগ্ম সাধারন সম্পাদক সাহেদ আহমদ,
জিসাস গোয়াইনঘাট উপজেলা শাখার প্রচার সম্পাদক রহিম উদ্দিন রানা, সহ সভাপতি আলিম উদ্দিন প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।