1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩তম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩তম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন  এসোসিয়েশনের আয়োজনে ১৩-তম মেধা  ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত  উপজেলার ইমরান আহমেদ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ফারুক আহমদ কুনকিরি উচ্চ বিদ্যালয় দুইটি কেন্দ্রে এই মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৯ টি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সাত শতাধিক শিক্ষার্থী মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করায় অভিভাবকরা অনুপ্রাণিত ও এসোসিয়েশন এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন,এসোসিয়েশন এর সভাপতি ও সানরাইজ একাডেমীর পরিচালক নাজমুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ও স্কলার্স একাডেমীর প্রধান শিক্ষক ফারুক আহমদ। এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক মেঃ আব্দুল্লাহ,আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল হালিম,প্রতিভা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ মোশাহিদ আলী, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক নিজাম উদ্দিন,গোয়াইনঘাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী,গোয়াইনঘাট মর্ডান একাডেমির অধ্যক্ষ মনজুর আহমদ ও বঙ্গবীর কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক কুদ্দুছ খান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park