1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৮৭ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সীমিত একাধিকবারের সাবেক সভাপতি মো: জিল্লুর রহমান ছাতা প্রতিকে ও সাধারণ সম্পাদক পদে মো: হাফিজুর রহমান বাবুল আনারস প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন। উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩২৯ জন ভোটারের মধ্যে ৩২৬জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেন। ত্রিবার্ষিক নির্বাচনে ১১টি পদের মধ্যে ৯টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ২টি পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সীমিত একাধিকবারের সাবেক সভাপতি মো: জিল্লুর রহমান ছাতা প্রতিকে ২১০ টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: নাজিম উদ্দীন বাঘ প্রতীকে ১১২টি ভোট পেয়েছেন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে মো: হাফিজুর রহমান বাবুল- আনারস প্রতিকে ২১২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম আহমদ চঞ্চল – তালাচাবি প্রতীকে ১১৩টি ভোট পেয়েছেন।

এছাড়াও সোহেল আহমদ সহ সভাপতি পদে , রঞ্জিত দত্ত সহ সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক, মরতূজ আলী অর্থ সম্পাদক, সালেহ আহমদ দপ্তর সম্পাদক, জিয়াউল হক প্রচার সম্পাদক, সঞ্জয় দত্ত ও খলিলুর রহমান সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আহ্বায়ক কমিটির প্রধান মো: ইজ্জত উল্লাহর পরিচালনায় প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট পল্লী উন্নয়ন ব্যাংকের কর্মকর্তার উত্তম কুমার দাস,সহকারী প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শংকর কুমার পাল, উপজেলা মহিলা অফিসের সহকারী মো: শামিম আহমদ। বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আব্দুল মালেক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো: মনজুর আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park