1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে সেলিমের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গোয়াইনঘাটে সেলিমের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আফাজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের হোয়াউরা গ্রামে নিহত সেলিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় মধ্য জাফলংয়ের রাধানগর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরুব্বী হবিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষার্থী শাহীন আহমদের পরিচালনায় মানববন্ধনে
উপস্থিত ছিলেন, মধ্য জাফলং ইউনিয়নের মহিলা সদস্য মিনারা আক্তার মিনু, বিশিষ্ট মুরুব্বি মছব্বির আলী, শফিকুর রহমান, কাসিম আলী, হেলাল উদ্দিন, রহমত উল্লাহ, তছির উদ্দিন, ব্যবসায়ী সাহেদ, হারুন, রশিদ, মফিজ উদ্দিনসহ স্থানীয় এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, সেলিম আহমদ একজন নিরীহ ও ভালো মানুষ ছিলেন। গত ৪ নভেম্বর পূর্ব বিরোধের জের ধরে গোয়াইনঘাট সদর থেকে নিজের বাসা হোয়াউরা গ্রামে আসার পথে একদল সন্ত্রাসীরা তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।
এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০ জনের নাম ও অজ্ঞাত আরও ১০-১২ জনের নামোল্লেখ করে পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার ১৪ দিন অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও কঠোর বিচারের দাবি জানিয়ে বলেন, আমরা প্রশাসনকে অনুরোধ করবো দ্রুত সেলিম হত্যার আসামীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় সেলিম আহমেদ (৩৫) মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তি সদর ইউনিয়নের হোয়াউরা গ্রামের জহুর আলীর ছেলে।

সোমবার জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ ক’জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park