1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে সড়কে মিললো তরুণের লাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গোয়াইনঘাটে সড়কে মিললো তরুণের লাশ

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা রাধানগর-গোয়াইনঘাট সড়ক থেকে সাহেল শাহরিয়ার নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে গোয়াইনঘাট-রাধানগর রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সাহেল উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। প্রাথমিক অবস্থায় স্থানীয়রা দাবী করছেন সাহেল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়ে এখনো জানা যায়নি। সুত্রে জানাযায়, সাহেল ভোর রাতে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে রাধানগর যাওয়ার পথে আলমনগরের কাছে গেলে দুষ্কৃতিকারীরা তার উপর হামলা চালিয়ে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেলকে মৃত ঘোষণা করে। এ সময় সাহেলের দেহে একাধিক ক্ষত চিহ্ন দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
খতিয়ে দেখে প্রকৃত কারন উদ্ধারে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছে।

অনুসন্ধানে জানা গেছে সাহেল পেশায় একজন রাইডার, মোটরসাইকেল চালিয়ে সে তার জীবিকা নির্বাহ করে ও পরিবার চালায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park