1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ডাচ্ বাংলা ব্যাংকের আর্থিক সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গোয়াইনঘাটে ডাচ্ বাংলা ব্যাংকের আর্থিক সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

আফাজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পঠিত

আফাজ উদ্দিন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভার্ড চক্ষু হাসপাতাল,ইলাশপুর,ওসমানীনগর-এর উদ্যোগে ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে অসচ্ছল মানুষদের বিনা মূলে  চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার  (১১ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গোলজারুল উলুম ভিত্রিখেল  রাধানগর মাদ্রাসায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে সম্পূর্ণ ফ্রি চোখের পরীক্ষা, অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ ও চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ প্রদান ও নির্বাচিত রোগীদের ফ্রি ক্যাটারাক্ট (ছানি) অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। আজ এই ক্যাম্পে শতাদিক জন রোগী সেবা পেয়েছেন। যার মধ্যে ২৫ জন রোগী সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও অনেকজন রোগী নেত্রনালী অপারেশনের জন্য নির্বাচিত হয়েছেন।

ক্যাম্পের সার্বিক তত্তাবধানে ছিলেন উক্ত মেডিকেল টিমের সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার মোঃ রেজাউল করিম,তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। পূর্বের ধারাবাহিকতায় আগামীতে এ ধরনের কার্যক্রম আরো অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষাকরণ, চোখের ছানি সংক্রান্ত রোগী নির্বাচন করা, কম্পিউটারের মাধ্যমে ভিশন কারেকশন করা এবং পূর্ণ চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়।বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এ ক্যাম্পে সেবা প্রদান করা হয়েছে।
চক্ষু চিকিৎসা নিতে আসা রুগীরা বলেন,এই ক্যাম্পের মাধ্যমে তারা খুব সহযেই উন্নত চিকিৎসা পেয়েছেন, তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এই ধরনের সেবা প্রদান করার অনুরোধ জানান,আজকের  ক্যাম্পের অর্থায়নে ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক ফাউন্ডেশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park