1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে জামায়াতের ইফতারে বক্তারা: কর্মের মাধ্যমে সকল সমালোচনার জবাব দিতে হবে - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গোয়াইনঘাটে জামায়াতের ইফতারে বক্তারা: কর্মের মাধ্যমে সকল সমালোচনার জবাব দিতে হবে

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ শে মার্চ) আয়োজিত ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা’র সভাপতিত্বে ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আমরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার সহকারী সেক্রেটারি হাফিজ মিসবাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন জামায়াতে-ইসলামীর সভাপতি রিয়াজুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, দেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে দেশে এবং দেশের বাহিরে থেকে জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র চলছে। নানা জন নানা ভাবে জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও সমালোচনা করছে। আমরা সমালোচনার জবাব সমালোচনা করে না দিয়ে নিজের কর্মের মাধ্যমে সকল সমালোচনার জবাব দিতে হবে। বক্তারা ফেইসবুক রাজনীতি পরিহার করে কর্মীদের মাঠের রাজনীতিতে ফেরার ও আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কাওছার আহমেদ, ইউনিয়ন জামায়াতের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন শাকিল, বায়তুল মাল সম্পাদক আবুল হোসেন সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীল বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park