1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীরহাটে সেনাবাহিনীর টহলে দুর্বৃত্তরা নিতে পারেনি লাখ টাকার সরকারি গাছ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীরহাটে সেনাবাহিনীর টহলে দুর্বৃত্তরা নিতে পারেনি লাখ টাকার সরকারি গাছ।

শাহাদাৎ হোসেন নোবেল
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল :দিঘলিয়া (খুলনা)

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের সরকারি রাস্তা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকার গাছ কেটে নিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা। খবর পেয়ে দিঘলিয়া উপজেলায় মোতায়েন ও টহলরত সেনা সদস্যরা কিছু গাছের লক উদ্ধার করে রাস্তার পাশে রেখে আসলেও গাছের লকগুলো সংরক্ষণ করা বা উপজেলা প্রশাসনের জিম্মায় আনা হয়নি। রাস্তার পাশে যত্রতত্র পড়ে আছে। এদিকে লুট হওয়া সরকারি গাছগুলো উদ্ধারে নেওয়া হয়নি কোনো আইনী পদক্ষেপ।
দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকা সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার জঙ্গুসিয়া, মহিষদিয়া ও গাজীরহাটসহ বিভিন্ন গ্রামের সরকারি রাস্তার পাশ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকার গাছ কেটে নিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা। তারা প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে গেলেও কোনো মহল এ ব্যাপারে কোনোরূপ আইনী পদক্ষেপ গ্রহণ করে নি। শেষ মুহূর্তে খবর পেয়ে সেনাবাহিনীর চৌকস টিম টহলে গিয়ে কিছু গাছের লক উদ্ধার করে। যে লকগুলো রাস্তার পাশে এলোমেলোভাবে পড়ে আছে। গাজীরহাট এলাকার নায়েব লকগুলো পরিদর্শন করে এলেও সেগুলো সংরক্ষণ বা নিরাপদ স্থানে স্থানান্তর করার পদক্ষেপ গ্রহণ করেন নি বলে এলাকাবাসী সংবাদিকদের জানান।
এদিকে দুর্বৃত্তরা গাজীরহাট এলাকায় গাছ কাটার সময় কয়েকটা গাছ আংশিকভাবে কেটে রেখে দিয়েছে। সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ার কারণে গাছগুলো আর কাটতে পারেনি। এগাছগুলো অপসারণ না করলে যে কোনো সময় ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান।
এদিকে সরকারি রাস্তার পাশ থেকে ও প্রতিষ্ঠান থেকে যে সকল চিহ্নিত দুর্বৃত্তরা সরকারি গাছ কেটে নিয়ে গেছে তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। যে সকল গাছের লক উদ্ধার হয়েছে সে লকগুলো নিরাপদ স্থানে স্থানান্তর না করা হলে তাও উধাও হয়ে যেতে পারে বলে এলাকাবাসী এ প্রতিবেদককে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park