1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গণজোয়ার বিপুল ভোটে বিজয়ের পথে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গণজোয়ার বিপুল ভোটে বিজয়ের পথে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ‎

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার ‎
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পঠিত

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার। এলাকাজুড়ে চলমান গণসংযোগ ও প্রচারণায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্পষ্ট হয়ে উঠছে—এ আসনে ধানের শীষের বিজয় প্রায় নিশ্চিত।
‎
‎স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পবা ও মোহনপুর উপজেলার গ্রাম থেকে শুরু করে হাট-বাজার—সবখানেই ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া মিলছে।
‎
‎এলাকাবাসীর দাবি, রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন।প্রচারণাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন রূপরেখা তুলে ধরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন অ্যাডভোকেট মিলন।
‎
‎ তিনি বলেন,“আমি নির্বাচিত হলে ভোটারদের কাছে যেসব অঙ্গীকার করেছি, ইনশাআল্লাহ সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করব। পবা-মোহনপুরের মানুষের ন্যায্য অধিকার, উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
‎
‎তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে প্রতিনিয়ত গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কথা শুনছেন এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।
‎“মানুষ পরিবর্তন চায়, সুষ্ঠু নেতৃত্ব চায়। সেই প্রত্যাশা থেকেই তারা ধানের শীষের পাশে দাঁড়াচ্ছে,”—যোগ করেন তিনি।
‎
‎এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, সাধারণ মানুষের এই সমর্থন প্রমাণ করে রাজশাহী-৩ আসনে ধানের শীষের বিজয় শুধু সময়ের অপেক্ষা। তাদের বিশ্বাস, ভোটের দিন জনগণের রায়ে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে পবা-মোহনপুরের কণ্ঠস্বর হয়ে উঠবেন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park