1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুকৃবিতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাড়ল গ্রাম পুলিশের বেতন, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল জাতীয় দিবসের কর্মসূচি রেখে বান্দরবান ভ্রমণে শিক্ষা কর্মকর্তা, সঙ্গে ৩৫ শিক্ষক উল্লাপাড়ায় সমালোচনা ও ক্ষোভ, সরকারি অনুমোদন ও দায়িত্ব পালনের বিষয়টি তদন্তের দাবি টেকনাফের দুর্গম পাহাড়ে তিন মরদেহের খোঁজে অভিযান বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ নিচ্ছেন ৫৮ জন আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ

খুকৃবিতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

খুকৃবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

খুকৃবি প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপণ ও সংক্ষিপ্ত আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির সার্বিক সুখ-সমৃদ্ধি, গণতন্ত্রের মুক্তি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর মঙ্গল ও ধারাবাহিক অগ্রগতি কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park