1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ক্যানসারের অসহনীয় যন্ত্রণা। ভোরে আমগাছে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ক্যানসারের অসহনীয় যন্ত্রণা। ভোরে আমগাছে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার

মোঃ মিনারুল ইসলাম,চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামে কুটিলা খাতুন (৪৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে বাড়ির পাশের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের অসহনীয় যন্ত্রণায় ভুগছিলেন কুটিলা খাতুন। শারীরিক কষ্ট ও মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল বারি জানান, প্রায় চার থেকে পাচ বছর ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ভোরে সাহরি শেষে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। ফজরের নামাজের পর তার বোনের ছেলে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।

পরে মরদেহ নামিয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে আসমানখালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park