1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন।

বাদশা আলমগীর
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

বাদশা আলমগীর কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বিকেলে ভূরুঙ্গামারী প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যের মাধ্যমে ভূরুঙ্গামারীর চলমান ঘটনা ও সোনাহাট স্থলবন্দরের বিষয়ে তাদের অবস্থান পরিস্কার করা হয়। এছাড়া ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোনাহাট স্থলবন্দর নিয়ে প্রকাশিত সংবাদে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা কিছু অভিযোগের ভিত্তিতে গত ১৭ আগস্ট সোনাহাট স্থলবন্দরে গিয়ে সেখানকার দুর্নীতি খুঁজে বের করার চেষ্টা করেন। তবে সেখানে দুর্নীতির সন্ধান পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীরা জানতে পারে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি তার ব্যক্তিস্বার্থ হাসিল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিথ্যা তথ্য দিয়েছেন।

অপরদিকে সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের স্থলবন্দর থেকে সরে আসতে বলেন। এতে শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসে। পরবর্তীতে সোনাহাট স্থলবন্দর নিয়ে কিছু সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন যোগসূত্র নেই।

ভূরুঙ্গামারীর বিভিন্ন স্থানে শিক্ষার্থী পরিচয়ে কিছু সংখ্যক অতি উৎসাহী ভাংচুর, চাঁদাবাজি, মারামারি ও জমি দখল ইত্যাদি করছে। এদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। একজন প্রকৃত শিক্ষার্থী এমন কাজ করতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব কাজের তীব্র নিন্দা জানানো হয়।

ভূরুঙ্গামারীতে মঙ্গলবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত করা হলো।

সংবাদ সম্মেলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জামাদুস সানী জুয়েল, ইয়াকুব আলী শ্রাবণ ও ওয়াছি আনান অন্তিম প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park