1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার প্রকল্প। বিরামপুরে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত

কুড়িগ্রামে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি

 

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ভেলং নামের এক ব্যক্তির বাড়ির গাছে সাপটি শুয়েছিল। এই খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ তা দেখতে ভিড় জমায়।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় এক শিশু গাছের গোড়ায় সাপটি শুয়ে থাকতে দেখে। শিশুটি চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে। স্থানীয়দের শোরগোলে ভয় পেয়ে সাপটি গাছের ওপরে একটি ডালে উঠে শুয়ে থাকে।স্থানীয়রা জানান, এ অঞ্চলে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। বন-জঙ্গল না থাকলেও বিগত সময়ের কোনো বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারণা করছেন তারা।

 

ঘটনার খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মো. হোসেন আলী সাপটি উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটি বস্তায় করে বন বিভাগের অফিসে নেওয়া হয়।স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, ‘আমরা অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছি। এই এলাকায় সাপের কোনো অভয়ারণ্য নেই, তাই এটি ধরলা নদী থেকে উঠে আসতে পারে।

 

বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানান, খবর পেয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়েছে। পরবর্তী সময় নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

 

গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, ‘উদ্ধারকৃত ১০ ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স ১০ বছর। আমাদের স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত। তাই বন্যপ্রাণী উদ্ধারে কুড়িগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park