1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী খেজুরের রস আহরণঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী খেজুরের রস আহরণঃ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

 

৪ টা জানুয়ারি শনিবার সাতক্ষীরা
এমন এক সময় ছিলো যখোন শীত এলেই সাতক্ষীরা বাসীর ঘরে ঘরে তৈরি হতো খেজুরের রসের বা গুড়ের পিঠা, পায়েস। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে খেজুরের গাছ।

সাতক্ষীরা সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামে সরেজমিনে গিয়ে জানা গেছে, এক সময় গ্রামাঞ্চলের রাস্তার দুই পাশে এবং ফসলি জমির পাশে দেখা মিলত খেজুর গাছ। শীত এলেই রস সংগ্রহের জন্য খেজুর গাছ প্রস্তুত নিয়ে ব্যস্ত সময় পার করতেন গাছিরা।
প্রস্তুত হওয়া শেষে বিকেল হলেই খেজুর গাছে মাটির তৈরি হাঁড়ি ঝুলিয়ে দিতেন তারা। ভোর হলেই গাছ থেকে হাঁড়ি নামিয়ে রস সংগ্রহ করতেন। আর টাটকা রস দিয়ে পিঠা ও পায়েস বানাতে গাছের কাছেই ভিড় জমাতেন ক্রেতারা। কিন্তু কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে সেই দৃশ্য এখন আর দেখা যায় না। স্থানীয়দের দাবি ফসলি জমির ওপর নতুন নতুন ঘরবাড়ি গড়ে ওঠার কারণে খেজুর গাছ কেটে ফেলা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার এক গাছি মো. আব্দুস ছবুর তাঁর সাক্ষাৎকারে চ্যানেল বগুড়া কে বলেন, তিনি প্রাই ২০ বৎসর যাবত খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে আসছেন। খেজুরের রস সংগ্রহ কমে যাওয়ার কারন সম্পর্কে যানতে চাই তিনি বলেন, আগের মত গাছ না থাকার কারনে গাছিরা তাদের আগ্রহ হারিয়ে ফেলছে এবং নতুন করে এ কাজ শিখতে কেউ আগ্রহী হচ্ছে না। ফলে খেজুরের রসের উৎপাদন কমছে আর বাজারে চাহিদা বেড়েই চলেছে। বর্তমানে প্রতি ভাড় খেজুরের রস ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park