1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজ্জাক সরকারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জনতার মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

কালিয়াকৈরে চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজ্জাক সরকারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জনতার মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯১ বার পঠিত

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আবদুর রাজ্জাক সরকারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করেছে।
সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকায় পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সাধারণ জনগণ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং স্থানীয় যুবসমাজ অংশগ্রহণ করে।
মানববন্ধনকারীরা জানান, সদ্য ঘোষিত কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রাজ্জাক সরকার দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। গত শুক্রবার লতিফপুর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত হাটকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী শামসুল হকের কাছে জোরপূর্বক চাঁদা দাবি করে রাজ্জাক। চাঁদা দিতে অস্বীকার করায়, প্রকাশ্য দিবালোকে তাকে নির্মমভাবে মারধর করে এই দুর্ধর্ষ সন্ত্রাসী।এই বর্বর ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তারা জানান, আবদুর রাজ্জাক সরকার বিএনপির নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করছে এবং একের পর এক চাঁদাবাজি ও মারধরের ঘটনায় এলাকার নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।বক্তারা বলেন, রাজ্জাক সরকারের মতো দুর্বৃত্তরা দলের মধ্যে থেকে জনগণের ওপর দাদাগিরি চালিয়ে যাচ্ছে। তারা দলকে ব্যবহার করে নিজের ব্যক্তিস্বার্থ হাসিল করছে, যা কোনো রাজনৈতিক দলের জন্যই কল্যাণকর নয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ রাইজুদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হযরত আলী মিলন, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আমজাদ হোসেন, গাজীপুর পরিবহন মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।তারা এক কণ্ঠে বলেন, এই ধরনের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং জনরোষ আরও ভয়াবহ রূপ নিতে পারে।মানববন্ধন থেকে অবিলম্বে আব্দুর রাজ্জাক সরকারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park