1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করন বিষয়ক উঠান বৈঠক। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করন বিষয়ক উঠান বৈঠক।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদকে বিজয়ী করার লক্ষে  নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 ০৪ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য বিএনপির সেন্ট্রালবন শাখার সাংগঠনিক সম্পাদক  দেওয়ান শেরন উদ্দিন এর বাড়িতে দেওয়ান আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ এর সঞ্চালনায়  এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাহিম আহমদ।

এসময় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সেন্ট্রলবন শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শেরন উদ্দিন,আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম মাছুম কোরেশি, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আখলাকুল আম্বিয়া জিতু, যুক্তরাজ্য বিএনপি নেতা আবুল হোসেন আকাশ, যুক্তরাজ্য বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী আরিফ, স্পেন প্রবাসী বিএনপি নেতা আলী আসকর,পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান, সিলেট মহানগর বিএনপি নেতা জাবেদ আলম কোরেশী, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ছালেহ আহমদ সালেহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ, সিলেট মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক ও জগন্নাথপুর  উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জুনাইদ আহমদ জুনাইদ, কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি নেতা সালাউদ্দিন কাদের, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, কয়ছর আহমেদ একজন পরীক্ষিত, জনবান্ধব ও ত্যাগী নেতা। তাকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।

এ সময় শ্রীধরপাশা গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি উঠান বৈঠককে প্রাণবন্ত করে তোলে। উঠান বৈঠক কে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park