1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কয়রায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

কয়রায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আতাউর রহমান তুহিন, কয়রা (খুলনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮০ বার পঠিত

আতাউর রহমান তুহিন, কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
গত ইং ১৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় কয়রা সন্দুরবন বালিকা বিদ্যালয়ের হল রুমে একটি জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন- সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ মোঃ আবু জার গিফারী ও সঞ্চালনা করেন সেক্রেটারী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ মুহাঃ অয়েসকুরুনী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আবিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ এর সাবেক সভাপতি জিএম মোনায়েম বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলার সম্মানিত আমীর মাওলানা মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন: সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কয়রা উপজেলা মোঃ সামিউল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ আসমাতুল্লাহ সহ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি আব্দুল্লাহ আবিদ বলেন : রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব ব্যর্থ করে দেয়ার সকল ষড়যন্ত্র, ছাত্রদের সাথে নিয়ে রুখে দিবে ইসলামী ছাত্রশিবির ইনশাআল্লাহ।
ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের হতে হবে সৎ, দক্ষ, ও উন্নত চরিত্রের অধিকারি এবং একনিষ্ঠ কর্মী। নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যায়নের মার্ধ্যমে জাহিলিয়াতের সকল চ্যালেন্জ মোকাবেলা করার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ করার পাশাপাশি সব থেকে গুরুত্ব দেবো নিজের পাঠ্যপুস্তক অধ্যায়ন কে। আমাদের নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি জিএম মোনায়েম বিল্লাহ বলেন: ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের সকল স্তরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাচবো এবং আমাদের বন্ধু আত্নীয় প্রতিবেশীদেরও বাচাবো।

বিশেষ অতিথি মাওলানা মিজানুর রহমান বলেন: ছাত্রশিবির কর্মীদের সমাজ বিনির্মানে কাজ করতে হবে। এ সমাজে সকল অত্যাচার, জুলুম, দুর্নীতি, মাদক সহ সকল প্রকার অনৈতিক কার্যকলাপ থেকে ছাত্রসমাজকে দুরে রাখার চেষ্টা করতে হবে।

সভাপতির বক্তব্যে মোঃ আবু জার গিফারী বলেন: ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করে। ইসলামী ছাত্রশিবির দায়িত্বশীল সংগঠন হিসেবে ছাত্রদের সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আগামীতে সকল যৌক্তিক আন্দোলনে ছাত্রসমাজের সামনে থেকে নেতৃত্ব দিবে।
রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব ব্যর্থ করে দেয়ার সকল ষড়যন্ত্র ছাত্রদের সাথে নিয়ে রুখে দেবে ইসলামী ছাত্রশিবির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park