1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনায়েতপুরে ধানের শীষের গণসমাবেশ ড.এমএমুহিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

এনায়েতপুরে ধানের শীষের গণসমাবেশ ড.এমএমুহিত

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, এনায়েতপুর (সিরাজগঞ্জ):

ডক্টর এম এ মুহিত বলেছেন, জনাব তারেক রহমান মা ও বোনদের জন্য পরিকল্পনা করেছেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে । এই কার্ড পুরুষদের জন্য নয় শুধু মা বোনদের কথা চিন্তা করেই এই কার্ড করা হবে।
আজ এনায়েতপুরে স্থানীয় জাতীয়তাবাদী শ্রমিক ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা ও গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ ৬ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. এম এ মুহিত আরও বলেন,যখন বাংলাদেশে বন্যা হয় পানিতে ঘর বাড়ি তলিয়ে যায় তখন নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যমূল্যের দাম বাড়ে তখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে খাবার পৌছিয়ে দেওয়া হবে।
উক্ত সমাবেশে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রওশন আলী মন্টু সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জাহিদ হাসান জহুরুল, এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার খান ইমন
প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য (প্রচার বিভাগের দায়িত্ব প্রাপ্ত) মোঃ রবিউল সরকার ও এনায়েতপুর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল সরকার।
গণ সমাবেশে আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, এনায়েতপুর থানা সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন লাবু, এনায়েতপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী, এনায়েতপুর থানা শ্রমিক দলের সভাপতি সানোয়ার হোসেন, এনায়েতপুর থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হোসেন সোহাগ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park