1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলিপুরে দুর্যোগ-দুর্ভোগে অসহায় মানুষের আশ্রয়স্থল আব্দুস সোবহান। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

উলিপুরে দুর্যোগ-দুর্ভোগে অসহায় মানুষের আশ্রয়স্থল আব্দুস সোবহান।

আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
অগ্নিকাণ্ড থেকে নদীভাঙন, চিকিৎসা সহায়তা থেকে খাদ্য বিতরণ—সব বিপদে-আপদে এগিয়ে আসছেন কুড়িগ্রামের উলিপুরের সাফা গ্রুপের চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক বায়ান্নর আলোর প্রকাশক আব্দুস সোবহান। তার মানবিক কর্মকাণ্ডে আস্থা রাখছে উলিপুর উপজেলার অসহায় মানুষ।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের ভরসার নাম হয়ে উঠেছেন আব্দুস সোবহান। দীর্ঘদিন ধরে তিনি অগ্নিকাণ্ড, নদীভাঙন, চিকিৎসা সহায়তা এবং জরুরি প্রয়োজনের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।তার এই সহযোগিতার খবর ছড়িয়ে পড়ায় উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষও ভিড় করছেন তার কাছে সহায়তার আশায়।

মানবিক কর্মকাণ্ডে আন্তরিকতার কারণে তিনি উলিপুরে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টায় তিনি বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট ও পশ্চিম কালপানি এলাকায় তিস্তা নদীর ভাঙন পরিদর্শন করেন। এসময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহায়তা এবং হৃদরোগে আক্রান্ত মেছের আলী ও বাকপ্রতিবন্ধী বিধবা পারুল বেগমকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।

মানুষের প্রতি তার এই সহমর্মিতা ও দ্রুত সাড়া দেওয়ার মনোভাব স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park