1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় স্টেশন মাস্টার বরখাস্ত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় স্টেশন মাস্টার বরখাস্ত

সজিব হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা

 

 ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার বাবুল রেজাকে দায়িত্ব পালনে অবহেলার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । শনিবার সকালে  পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় থেকে দেওয়া এক অফিস আদেশে  তাকে এই বরখাস্ত করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা  ৭৯৩ নম্বর আপ-আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ঈশ্বরদী বাইপাস স্টেশনে লাইনচ্যুত হওয়ার ঘটনায় তাকে বরখাস্ত করা হয়।

রেলওয়ে পাকশী বিভাগীয় অফিসের দায়িত্বশীল সূত্র ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের অপর স্টেশন মাস্টার এস এম সাইফুল ইসলামের দেওয়া তথ্য মতে,রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে লাইন ক্লিয়ার দেওয়ায় শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ৬টি চাকা ও প্রথম বগির ২টি চাকা লাইনচ্যুত হলে ট্রেনটি সাময়িকভাবে  দুর্ঘটনা কবলিত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা হয়নি। তবে লাইনচ্যুতির বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশে ও অংশ গ্রহণে সকাল ছয়টায় ঈশ্বরদী লোকোসেড থেকে জরুরিভাবে  উদ্ধারকারী  ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘন্টাকাল ব্যাপি উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি পুণরায় পঞ্চগড় অভিমুখে ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে যাত্রা শুরু করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park