1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদ উপলক্ষে গরীব অসহায়দের পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব: শাড়ি ও লুঙ্গি বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ঈদ উপলক্ষে গরীব অসহায়দের পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব: শাড়ি ও লুঙ্গি বিতরণ

এ কে এম বদরুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পঠিত

এ কে এম বাদরুল আলম
জেলা রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দরিদ্র ও অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে এসব উপহার বিতরণ করা হয়। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিনিধিরদের মাধ্যমে প্রতিটা উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ কে এম বাদরুল আলম ও সাধারণ সম্পাদক এস এম রুবেল। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এই মহতী উদ্যোগে অংশ নেন। জেলা রিপোর্টার্স ক্লাবের চিফ উপদেষ্টা মোঃ সেলিম রেজার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়। তিনি বলেন, “সাংবাদিকরা শুধু খবর সংগ্রহ ও প্রচারেই সীমাবদ্ধ নন, সমাজের বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোও তাদের দায়িত্বের অংশ। এভাবেই আমরা অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছি।”

এ সময় ক্লাবের অন্যান্য উপদেষ্টারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জেলার সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কার্যক্রমেও যে এগিয়ে আসছেন, তা প্রশংসার দাবিদার। তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ঈদের আগে এমন উপহার পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষগুলো। তারা জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এসএম রুবেল বলেন, “সাংবাদিকতার মূল লক্ষ্য শুধু তথ্য প্রচার করা নয়, সমাজ ও মানুষের কল্যাণেও কাজ করা। আমাদের ক্লাবের সদস্যরা সবসময় মানুষের পাশে থাকতে চায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা শাড়ি ও লুঙ্গি বিতরণের উদ্যোগ নিয়েছি। এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু যদি একজন মানুষেরও উপকার হয়, সেটাই আমাদের আনন্দের বিষয়।” আমরা অসহায় নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষদের পাশে থেকে একযোগে কাজ করে যেতে সর্বোচ্চ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, “এই উদ্যোগ বাস্তবায়নে যারা আমাদের পাশে থেকেছেন, বিশেষ করে ক্লাবের চিফ উপদেষ্টা মোঃ সেলিম রেজা প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। সমাজের সকল বিত্তবানদের অনুরোধ করবো, আসুন, আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই। তাহলেই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park