1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইবিতে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ে খোলেনি কক্ষ, তালা ভেঙে পরীক্ষার্থীদের প্রবেশ । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ইবিতে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ে খোলেনি কক্ষ, তালা ভেঙে পরীক্ষার্থীদের প্রবেশ ।

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি 

ইবি: সমন্বিত গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের অধীনে আর্কিটেকচারের ব্যাবহারিক (ড্রয়িং) পরীক্ষায় নির্ধারিত সময়ের পূর্বে কক্ষ না খোলার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের প্রথম ও দ্বিতীয় তলার চারটি কক্ষে এ ঘটনা ঘটে। 

জানা যায়, শুক্রবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এ ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে দুপুর আড়াইটায় কক্ষগুলো খুলে দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে কক্ষ খোলা সম্ভব না হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে সাময়িক উদ্বেগ ও ভোগান্তির সৃষ্টি হয়। 

পরে পরীক্ষা শুরুর মাত্র চার মিনিট আগে বিকেল ২টা ৫৬ মিনিটে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তালা ভেঙে দ্রুত পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করানো হয় এবং নির্ধারিত সময় থেকে ৫ মিনিট বৃদ্ধি করা হয়।

এসময় ইবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, আজকে নামাজের দিনে কর্মচারীদের অনেকেই খেতে গিয়েছিল। যার ফলে কিছুটা সময় বিলম্বিত হয়েছে। যদিও আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে ৫ মিনিট সময় বাড়িয়ে দিয়েছি, এর পরেও সিট প্লানিং কমিটি ও শৃঙ্খলায় দায়িত্বপ্রাপ্তদের সচেতন হওয়া উচিত ছিল বলে আমি মনে করি।

এ বিষয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের পরীক্ষা কমিটির সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, বিষয়টি নিয়ে আমি অবগত হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগের সভাপতিদের জানানো হয়। পরে তারা তালা ভেঙে শিক্ষার্থীদেরকে কক্ষে প্রবেশ করায়।

এদিকে, আর্কিটেকচার ব্যাবহারিক পরীক্ষা ইবি কেন্দ্রে ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয়েছেন ১০০ জন। উপস্থিতির হার ছিল ৪৭ দশমিক ৮৫ শতাংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park