1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন শেরপুর পুলিশ সুপার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন শেরপুর পুলিশ সুপার

এসডি সোহেল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

রক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি। মহান ‘‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।

জেলা পুলিশ, শেরপুর কর্তৃক যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে মহান ‘‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’ পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম-সহ শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা’র পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park