1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আনসার বাহিনীর প্রশিক্ষণে নতুন দিগন্ত: ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

আনসার বাহিনীর প্রশিক্ষণে নতুন দিগন্ত: ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হয়েছে নতুন মাত্রা—ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণ।

রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার মনোনীত ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন ৭০ দিন মেয়াদী এই কারিগরি প্রশিক্ষণে।

বুধবার (৯ জুলাই) দিনাজপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েল্ডিং ৬জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ নূরুজ্জামান, পিভিএম,জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মনজুরা খাতুন,সার্কেল অ্যাডজুটেন্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর। এছাড়াও প্রশিক্ষণের সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশে ও দেশের বাহিরে ওয়েল্ডিং খাতে কর্মসংস্থানের জন্য প্রস্তুত হয়ে উঠেছেন। আধুনিক শ্রমবাজারে এই ধরণের টেকনিক্যাল প্রশিক্ষণ তরুণ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আনসার বাহিনীর মহাপরিচালক মহোদয়ের বিশেষ উদ্যোগে চালু হওয়া এই প্রশিক্ষণ ভবিষ্যতেও আরও বিস্তৃতভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park