1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আনন্দবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

আনন্দবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন

রাজু শেখ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে আনন্দবাজারের সিটি করপোরেশন ময়লার ডিপো সংলগ্ন টিসি কলোনি এলাকায় ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মোঃ জসিম উদ্দিন (২৫)। তিনি আনন্দবাজার টিসি কলোনির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। তাদের বাড়ি ভোলা জেলায়। তার বাবা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের অস্থায়ী কর্মী। জসিম চট্টগ্রাম বন্দর থানা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। এ ছাড়াও জসিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়লার ভাগাড়ে ফেলা বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করতেন জসিম। পরে তিনি সেগুলো বিক্রি করতেন। এই ব্যবসা নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, জসিম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের চাচা বশির আহমদ সাংবাদিকদের বলেন, আনন্দবাজারে তাদের বাসা ময়লার ডিপোর কাছে। ডিপোতে নষ্ট ভাত ফেলানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। সে ছিল বিএনপি নেতা আমির খসরুর অনুসারী। বিএনপি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ গণমাধ্যমকে বলেন, ছাত্র আন্দোলনে সক্রিয় একজন কর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে জসিমকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাহত করে প্রতিপক্ষের লোকজন। এতে তার শ্বাসনালী কেটে যায় এবং চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park