1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ:- অধ্যক্ষ আলী আলম - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ:- অধ্যক্ষ আলী আলম

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত
oplus_0

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি- চৌহালী) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম নির্বাচনী সমাবেশে বক্তব্য বলেন, নির্বাচনী এলাকায় এই বিধ্বস্ত নদী ভাঙ্গা মানুষদের পাশে আছি। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে মৌলিক গুণাবলীর বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেই প্রতিশ্রুতিতে আজকে যে গণজোয়ার উঠেছে সেই গণজোয়ার এ সকলের মুখে মুখে একটাই কথা সেটা হলো দাঁড়িপাল্লার বিজয় সমাবেশে তিনি এ সব কথা বলেন।

সোমবার বিকেলে উপজেলার বড়ধুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে
আলহাজ্ব মজিরুল হক হাই স্কুল মাঠ প্রাঙ্গনে তিনি আরও বলেন, আমরা আর কোনো ৯০.০৮ বাংলাদেশে পাতানো পঁচা দুর্গন্ধময় ৫৪ বছরের কোনো মার্কা কে আর বাংলাদেশের মানুষ ভোট দিবে না। এবার ভোট একটাই সেটা হলো দাঁড়িপাল্লার বিজয়। জনগণ সোচ্চার হয়েছে আমরা আওয়ামীলীগের শাসন দেখেছি আমরা বিএনপি এর শাসন দেখেছি, আমরা লাঙ্গলের শাসন দেখেছি, আমরা এই দেশের সেনাবাহিনীর শাসন দেখেছি এই শাসনামলের ৫৪ বছরেও বাংলাদেশ ও দেশের মানুষের কোনো উন্নতি হয় নাই। বাংলাদেশে জামায়েত ইসলামের রাজনীতি হলো সত্যের রাজনীতি ও মানুষ গড়ার রাজনীতি এবং উন্নয়ের রাজনীতি। যারা দেশের বাইরে হোমসেল্টারে জীবন যাপন করে তাদের মতো জামায়েত ইসলামের দেশের বাইরে কোনো হোমসেল্টার নাই। আমাদের সেল্টার বাংলাদেশ সুতরাং মিথ্যার রাজনীতি দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না। সত্য কে সত্য ভাবুন, সাদা কে সাদা ভাবুন আর কালোকে প্রত্যাখ্যান করুন জাতির আজকে বিবেক খুলে গেছে আমরা হাসপাতাল নির্মাণ করব সেখানে রুগীদের সেবায় এবং তাদের সুখ – দুঃখের সাথে কেউ ছলনা করতে পারবে না।আমি কাঙ্ক্ষিত বাংলাদেশ ও দেশের মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১২ তারিখে আমাকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন।

বড়ধুল ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুস ছামাদ মন্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য, উপজেলার জামায়াতে নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবু হাসেম সরকার, জামায়াতে সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে সহকারী সেক্রোটারি মাহবুবুর রশিদ শামীম, জেলা জাতীয় যুব শক্তি সদস্য সচিব মুসা হাসেমী প্রমুখ।

এসময় জামায়াত ইসলামীর উপজেলার পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়ী করতে সকলকে আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park