1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অপারেশন ডেভিল হান্ট: অভিযানে আওয়ামী লীগের দূসর দিলশাদ সহ দুইজন গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

অপারেশন ডেভিল হান্ট: অভিযানে আওয়ামী লীগের দূসর দিলশাদ সহ দুইজন গ্রেফতার

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে:

অপারেশন ডেভিল হান্ট: নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে আউশকান্দি ইউনিয়ন আওয়ামী শ্রমিকলীগের সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলশাদকে গ্রেফতার করেছে একদল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (২৫ মার্চ) মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে গ্রেফতার করে। পুলিশ ধরে থানায় নিয়ে আসার সময় স্থানীয় বিএনপি ও শ্রমিক সংঘটনের নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় দিলশাদকে। ঐ দিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ঐ মামলা দায়েরের পর থেকে দিলশাদ ও মহশিন সহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়। এতে পুলিশ বিভিন্ন স্থানে তাদেরকে ধরতে অভিযান চালিয়ে অপরাপর ৩জনকে গ্রেফতার করলেও দিলশাদকে গ্রেফতার করতে পারেনি। নবীগঞ্জ থানার মামলা নং-২৩ মামলার ধারা- ১৪৩/ ১৮৬/ ৩৪১/ ৩৫৩/ ২২৪/ ২২৫/ ১১৪/ ৩৪ পেনালকোড এর এজাহার নামীয় আসামী আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মো: দিলশাদ মিয়া (৫০) ও একই গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র মহসিন মিয়া (৪২)কে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর নেতৃত্বে এসআই মো: সুমন মিয়া ও এসআই তরিকুল ইসলাম সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত পলাতক আসামী দিলশাদ ও মহসিনকে যথাযথ পুলিশি প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park