1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হলেন ড. মোঃ আতিকুস সামাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার হলেন ড. মোঃ আতিকুস সামাদ

সাতক্ষীরা প্রতিনিধি মাসুদ রানা:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি মাসুদ রানা:

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ড. মো: অতিকুস সামাদ অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে হাইকোর্টে বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার হলেন ড. মোঃ আতিকুস সামাদ।বুধবার (২৬ নভেম্বর ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এ এফ এম গোলজার রহমান সাক্ষরিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।ড. মো. আতিকুস সামাদ ২০২৪ সালের (১সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট শাখার ডেপুটি রেজিস্টার হিসেবে নিয়োগ পান। তিনি ২০২৩ সালের মার্চ মাসের ১৯ তারিখে সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতিপ্রাপ্ত হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বাগেরহাটে যোগদান করেন। এর আগে তিনি রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে তিন বছর কর্মরত ছিলেন।তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা গ্রামে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park