1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী।

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াস বলেছেন, আওয়ামীলীগ মূলত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী, যারা ঘোষণা দিয়ে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে। অবিলম্বে লগি বৈঠার সন্ত্রাসী খুনীদের বিচার করতে হবে।
তিনি আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বন্দর থানার মদনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা খোরশেদ আলম ফারুকী, মাওলানা আরিফুর রহমান, মাওলানা ইবরাহীম হাসান প্রমূখ।

এ সময় মাসুদুর রহমান গিয়াস তার বক্তব্যে আরো বলেন, কোনো সভ্য মানুষ এভাবে ঘোষণা দিয়ে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করতে পারে না। তারা তাদের নেতা কর্মীদেরকে রক্ত পিপাসু বাহিনী হিসেবে গড়ে তুলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় এনে জাতির সামনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে সেই লাশের ওপর নৃত্য করেছিল। যা কোনো মানুষ করতে পরে না, আওয়ামীলীগ মূলত একটি হিংস্র হায়েনার চরিত্র নিয়ে আর্বিভূত হয়েছিল। লগি বৈঠার মাধ্যমে তারা গণতন্ত্রের স্বাভাবিক যাত্রাপথকে ভিন্ন দিকে প্রবাহিত করেছিল, যার ধারাবাহিকতায় দীর্ঘ সতেরো বছর দেশে ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম ছিল। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদী দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মদনপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরবর্তীতে একই স্থানে ২০০৬ সালের ২৮শে অক্টোবরের ভয়াবহতার ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park