
আল-আমিন হোসেন বেলকুচি (সিরাজগঞ্জ):
১০ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকালে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে বেলকুচি অডিটরিয়ামে ২০২৪-২৫ অর্থ বছরে রবি/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনার আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো বীজ এবং শাকসবজি বিজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম জেলা প্রশাসক সিরাজগঞ্জ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার,প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ নাজমুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমির আরিফুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল,জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ শামীম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম,মুকুন্দগাতি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামানিক সহ আরো অনেকে।