1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, চোরাকারবারিরা পলাতক। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, চোরাকারবারিরা পলাতক।

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ৮০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ২৬ মে (মঙ্গলবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ৩ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ‘কাটাখাল’ নামক স্থানে অবস্থান নেয়।

আনুমানিক দুপুর ১টার দিকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে আসতে দেখে বিজিবি সদস্যরা দূর থেকে তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা কাপড় দিয়ে মোড়ানো তিনটি বড় পোটলা ফেলে পার্শ্ববর্তী কাটাখাল গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পোটলাগুলোর ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি কেবল সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে কাজ করছে। যুবসমাজ ও দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে আমাদের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মায়ানমার সীমান্তবর্তী এই রুটে মাদক ও অবৈধ চোরাচালান রোধে উখিয়া ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত এই ধরনের সফল অভিযান পরিচালনা করে আসছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। এই ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park