1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা –

হাবিবুর রহমান রংপুর প্রতিনিধি -
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয় তাদের। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাহানুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা অনেক প্রতিষ্ঠিত ব্যক্তির কথা শুনে থাকবে। ধনসম্পদে মানুষ শুধু বড় হয় না। মনের দিক থেকে বড় হয়। যশখ্যাতির দিক থেকে মানুষ বড় হয়। তোমরা যদি একশজন মানুষের কথা জানো। এর মধ্যে দুই ভাগ মানুষ আছে যারা জন্মগতভাবে পরিবার থেকে কিছু অর্থ পায়। বাকি ৯৮ভাগ মানুষ নিজের চেষ্টায় বড় হয়। আর নিজে চেষ্টা করলে বাকি সবাই তাকে সহযোগিতা করে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর চেম্বার অব কর্মাসের পরিচালক হাসান মাহবুব আখতার লোটন, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, ইউসেপ বাংলাদেশ রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, অভিভাবক সায়মা বেগম, শিক্ষার্থী মিনারুল ইসলাম ও সুমাইয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park